ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাউফলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা বাউফলে সাইকেলে সাংগঠনিক পথচলা ইউনিয়ন আমীর ও সেক্রেটারি, খুবই সাধারণ জীবনযাপন, নেই দল ও এমপির প্রতি কোনো অভিযোগ বাউফলে চোরাই দুই মহিষ উদ্ধার, ‘দাদা চোর চক্রের’ দুই সদস্য আটক WordCamp Central: WordCamp Sylhet 2026: No Swag, All Heart বাউফলের সূর্যমণি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন বিএনপি নেতা মাসুদুর রহমান বাউফলে শনিবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে WPBeginner Spotlight 29: WPVibe Passes 100,000 Users, OptinMonster MCP, and an Urgent PHP Fix বাউফলে গালাগালিকে কেন্দ্র করে নারীদের সংঘর্ষ, আহত ৩ WordCamp Central: WordPress Campus Connect at Presidency University: Building Skills, Exploring Careers, and Inspiring the Next Generation Open Channels FM: Who Controls Our Software, Open Channels News Week in Review

বাউফলে পারিবারিক বিরোধের জেরে যুবক টেঁটাবিদ্ধ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৫:৪৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৫৪০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে পারিবারিক বিরোধের জের ধরে হানিফ সরদার (২৮) নামের এক যুবক টেঁটাবিদ্ধ হয়েছেন। বুধবার দিবাগত রাতে উপজেলার নওমালা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জামাল ফকির বাড়ির পাশে এ ঘটনা ঘটেছে। হানিফ সরদার ওই এলাকার আবদুর রহমান সরদারের ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েক বছর আগে হানিফ সরদারের চাচাতো বোনকে বিয়ে করেন একই এলাকার শাহজাহান খানের ছেলে হালিম খান (৪০)। হালিম খানের সঙ্গে দীর্ঘদিন থেকে তার স্ত্রীর দাম্পত্য কলহ চলছে। কয়েকদিন আগে হালিম খানের স্ত্রী অভিমান করে বাবার বাড়ি চলে যান। এ বিষয় নিয়ে হানিফের সঙ্গে হালিম খানের কথাকাটাকাটি হয়। বুধবার রাতে টেঁটা নিয়ে জামাল ফকির বাড়ির পাশে ওৎ পেতে থাকেন হালিম খান। রাত সাড়ে ৮টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে হানিফ সরদারকে টার্গেট করে টেঁটা নিক্ষেপ করে পালিয়ে যান হালিম। পরে টেঁটাবিদ্ধ অবস্থায় হানিফ সরদারকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মিরাজুল ইসলাম মিরাজ বলেন, হানিফের পায়ে টেঁটাবিদ্ধ হয়। জরুরী অস্ত্রপচার করে টেঁটা অপসারণ করা হয়েছে। এখন হানিফ আশংকামুক্ত। অবশ্য এ ব্যাপারে কোনো পক্ষই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজী হননি।

নওমালা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার মোফাজ্জেল হোসেন খলিফা বলেন, টেঁটা নিক্ষেপকারী হালিম খানের বড় ভাই আমার কাছে ব্যাপারে নালিশ করেছেন।

বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক বিরোধের জেরে টেঁটা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে পারিবারিক বিরোধের জেরে যুবক টেঁটাবিদ্ধ

আপডেট সময় : ০৫:৪৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪