বাউফলে প্রকাশ্যে সড়কে দুই ভাইকে কুপিয়ে জখম
- আপডেট সময় : ০৪:০৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪
- / ১০৪৮ বার পড়া হয়েছে

প্রকাশ্যে সড়কে মিনহাজ(২৫) ও সাকিব(১৬) নামের দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে জলিল ও সোহেল নামের তার আপন দুই চাচা। বাউফল পৌর শহরের গোলাবাড়ি বুধবার (১৯ জুন) দিবাগত রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটেছে। আহতদের বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত মিনহাজ ও সাকিবের বাবা মোস্তাফিজুর রহমান বাচ্চু অভিযোগ করেন, তার ছোট ভাই জলিল ঘটনার দিন রাতে তাকে ফোন করে গোলাবাড়িস্থ তার ফার্মেসীর সামনে ডেকে নেয়। পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে জলিল ও সোহেল তাকে মারধর করে। খবর পেয়ে তার দুই ছেলে মিনহাজ ও সাকিব ঘটনাস্থলে আসলে তাদেরকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেন। এসময় জলিল ও সোহেলের স্ত্রী নিপা ও শিরিন মারামারিতে অংশ নেয়।
অভিযুক্ত জলিল বলেন, পারিবারিক বিষয় নিয়ে আমি বড় ভাই বাচ্চু সিকদারের সাথে কথা বলছিলাম। আমার সাথে তার তর্কবিতর্ক হয়। এখবর পেয়ে তার দুই ছেলে মিনহাজুল ও সাকিব ঘটনাস্থলে এসে আমার উপর হামলা চালায়। এসময় আমার ছোট ভাই সোহেল এগিয়ে এলে তাকেও মারধর করে। মিনহাজ ও সাকিবকে আমরা মারধর করিনি। ভাইয়ের লাঠির আঘাতে ভাই আহত হয়েছেন।
এ ব্যাপারে বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, এবিষয়ে তিনি কোন লিখিত অভিযোগ পাননি। পেলে আইনহত ব্যবস্থা নেয়া হবে।











