সংবাদ শিরোনাম :
বাউফলে বজ্রপাতে এক জেলে নিহত
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১১:৪৮:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
- / ৫০১ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে বজ্রপাতে আব্দুল. মতলেব ব্যাপারী (৬০) নামে এক জেলে নিহত হয়েছে। ৫ এপ্রিল বুধবার দুপুর ৩ টার দিকে নাজিরপুর ইউনিয়নের নিজ তাঁতেরকাঠী গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে,গত (বুধবার) দুপুরে নাজিরপুর ইউনিয়নর তেঁতুলিয়া নদীতে মাছ শিকারে গিয়েছিলেন মতলেব ব্যপারী। এ সময়ে হঠাৎ বজ্রপাতের শিকার হলে নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে জেলেরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান এস.এম. মহসিন।



















