ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ ও পর্যটনের জন্য কেন প্রয়োজন পটুয়াখালীতে বিমানবন্দর বাউফলে লঞ্চঘাটে লঞ্চের চাপে কিশোর আহত বাউফলে তরমুজ চুরির অপবাদে কৃষক নির্যাতনের পর মৃত্যু বাউফলে সুদের টাকা নিয়ে বিরোধ, দুই যুবককে পিটিয়ে গুরুতর জখম গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতার বিয়েতে ‘ডিজেল উপহার’ বাউফলের সাবেক এমপিকে নিয়ে বক্তব্যে দুঃখ প্রকাশ করলেন ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফলে যুবলীগ নেতার বাসায় ইফতার আয়োজন ঘিরে বিতর্ক, পুলিশের অভিযান বাউফলে কুরিয়ার কর্মীকে ছুরিকাঘাত করে ৮৫ হাজার টাকা ছিনতাই ​বাউফলে জ্বালানি তেলের তীব্র সংকট দশমিনায় ভিজিএফের চাল কম দেওয়ার অভিযোগ ইউপি সদস্যদের বিরুদ্ধে

বাউফলে বাকি না দেওয়ায় দোকানিকে মারধর, অভিযোগের পর হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৪০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • / ২৮৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলায় বাকিতে সিগারেট দিতে অস্বীকার করায় এক দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। পরে এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করায় ওই দোকানিকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। হুমকির একটি কল রেকর্ড প্রতিবেদকের হাতে এসেছে।

বুধবার (৪ মার্চ) বিকেলে উপজেলার কালাইয়া বাণিজ্যিক বন্দরের বাজার রোড এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী দোকানি ওলি শিকদার (২৬)। অভিযুক্ত সোহেল আহমেদ ওরফে মচকি সোহেলকে স্থানীয়রা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী এবং সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের অনুসারী হিসেবে চেনেন।

ভুক্তভোগী ওলি শিকদার জানান, সকালে সোহেল তার দোকানে এসে সিগারেট চান। তবে তিনি বাকিতে সিগারেট দিতে অস্বীকৃতি জানালে সোহেল ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন। পরে বাজার কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তিনি বাউফল থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ দায়ের করার পর থেকেই সোহেল মুঠোফোনে তাকে হত্যার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, অভিযোগ করার পর থেকেই তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। এতে তিনি নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

প্রতিবেদকের হাতে থাকা একটি কল রেকর্ডে শোনা যায়, সোহেল বলছেন, “আমি বাকি খাবো কিনা তুই না জেনে বললি কেন? তাই তোকে একটা থাপ্পড় দিছি। তুই বাজারে বিচার না দিয়ে মামলা করলি কেন? এখন তোরে যদি আমি কোপাই, ধরবে কে?”

তবে অভিযুক্ত সোহেল আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, মারধরের অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভুক্তভোগীর নিরাপত্তার বিষয়টিও পুলিশ গুরুত্ব সহকারে দেখছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে বাকি না দেওয়ায় দোকানিকে মারধর, অভিযোগের পর হত্যার হুমকি

আপডেট সময় : ০২:৪০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬