ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে বাজারে যাওয়ার পথে কুপিয়ে ও পিটিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:২৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
  • / ৪৯২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে আনোয়ার জাহিদ(৪০) নামের এক ব্যাক্তিকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে।গত ১৪ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের কারখানা মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে ওই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।এ ঘটনায় বাউফল থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, আনোয়ার নিজ বাড়ি থেকে কারখানা লঞ্চঘাটে বাজারে যাচ্ছিলেন। খেজুরতলা এবং লঞ্চঘাট সড়কের ফোরকান মুন্সির দোকানে ১০০ গজ উত্তরে পার্শ্বে পৌঁছলে ওৎ পেতে থাকা সন্ত্রাসী রজ্জব হাওলাদার(২৩), রিমন হাওলাদার(১৯), অসিম হাওলাদার(৩০), মাহফুজ হাওলাদার(২০) ও ৪ জনের একটি দল অতর্কিত ভাবে আনোয়ারের উপর হামলা চালায়।এসময় তাকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে সন্ত্রসীরা।পরে স্থানীয় য়রা তাকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।এ ঘটনায় বাউফল থানায় ওই দিন রাতে আনোয়ার জাহিদ নিজে বাদি হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

কর্তব্যরত চিকিৎসক ডা. মিরাজুল ইসলাম বলেন, তার ঠোঁটের বাম পাশের অংশ কেটে গেছে। উপরের অংশে ৬টি সেলাই এবং একই ক্ষতের ভিতরের অংশে ৪টি সেলাই লেগেছে। এছাড়াও তার শরীরের বিভিন্ন অংশে লাঠির আঘাতের চিহ্ন রয়েছে।

এ ব্যপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এটিএম আরিচুল হক বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে বাজারে যাওয়ার পথে কুপিয়ে ও পিটিয়ে জখম

আপডেট সময় : ০৯:২৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩