সংবাদ শিরোনাম :
বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শিক্ষার্থী-শিক্ষকদের মাঝে গাছ বিতরণ
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৫:২৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / ১১৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর বাউফলে শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজ প্রাঙ্গণে বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ন কবিরের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নে উদ্বুদ্ধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচিতে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ট্যাগস :



















