ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​বাউফলে বিএনপি নেতার নির্বাচনী ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:০৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • / ১৭৫ বার পড়া হয়েছে

created by photogrid

​পটুয়াখালীর বাউফল উপজেলার ৭ নং বগা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র দলীয় মনোনয়ন প্রত্যাশী ও চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল গনি শিকদারের প্রচারণামূলক ফেস্টুন রাতের আঁধারে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে ফেস্টুনগুলো ছিঁড়ে ফেলে দুর্বৃত্তরা।

​উক্ত ফেস্টুনগুলোতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি সংবলিত ছিল।

​স্থানীয় সূত্রের তথ্যানুযায়ী, বগা ইউনিয়নের বামনিকাঠি ও চাবুয়া গ্রামের বিভিন্ন স্থানে গাছের সাথে টানানো এসব ফেস্টুন রাতের অন্ধকারে ছিঁড়ে ফেলা হয়।

​উক্ত ফেস্টুনগুলোর মাধ্যমে আসন্ন ৭ নং বগা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে জনগণের দোয়া ও সমর্থন কামনা করা হয়েছিল। এ ঘটনার পর স্থানীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

​এ বিষয়ে প্রার্থীর ছেলে ফারহান মাহমুদ দ্বীপ জানান, প্রতিপক্ষের কোনো অসাধু চক্র রাজনৈতিক হিংসাত্মক মনোভাব থেকে রাতের আঁধারে নির্বাচনী ফেস্টুনগুলো নষ্ট করেছে।

​এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়নি। তারপরও আমরা খোঁজখবর নিয়ে দেখব।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

​বাউফলে বিএনপি নেতার নির্বাচনী ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ

আপডেট সময় : ০১:০৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬