বাউফলে বিএনপি নেতার পাল্টা সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৬:৫৫:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
- / ৫৩৩ বার পড়া হয়েছে

বাউফলে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত সাংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন পৌর বিএনপি সভাপতি (সদ্য অব্যহতিপ্রাপ্ত) ও কাউন্সিলর হুমায়ন কবির। শনিবার (২৪ আগস্ট) বিকেল তিনটার দিকে তার নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠতি হয়।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত শুক্রবার সকালে পৌর শহরে মুক্তমঞ্চে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ছাত্র-জনতার ওপর গুলিয়ে চালিয়ে গণহত্যাকারী শেখ হাসিনাসহ দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। একটি পক্ষ আমার এ বক্তব্য এডিট করে প্রকাশ করেছেন। আর এই সুযোগকে কাজে লাগিয়ে উপজেলা যুবদলের এক নেতা শুক্রবার এক বিএনপির নেতার বাসায় সংবাদ সম্মেলন ডেকে আমার নিরুদ্ধে অপপ্রচার চালান। আমাকে প্রশ্নবিদ্ধ করার পায়তারা পায়তারা করেন।
হুমায়ন কবির আরও বলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম ফারুক আহমেদ তালুকদার ১/১১ সময় ক্রান্তিকালে দলের হাল ধরেণ। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ফারুক তালুকদারসহ আমরা হামলা মামলা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি। তখন যারা আওয়ামী লীগের সাথে লিয়াজু করে রাজনীতি করেছেন তারা এখন ত্যাগী বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।
সাংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- পৌর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক হাজী মো. পলাশ উপজেলা শ্রমিক দলের আহবায়ক হাসান মাহমুদ মুনজু, পৌর বিএনপির দপ্তর সম্পাদক আবুল বশার ও পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. সাদিকুজ্জামান রাকিব প্রমূখ।



















