সংবাদ শিরোনাম :
বাউফলে বিশ্বকর্মা পূজা উপলক্ষ্যে র্যালী অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ০৭:৩১:৩১ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৬৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলা শীল সমবায় সমিতির উদ্যোগে
বিশ্বকর্মা পূজা উপলক্ষে র্যালী অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে কেন্দ্রীয় কালিবাড়ি থেকে শতাধিক পুজার্থীরা র্যালী নিয়ে পৌর শহরের সড়কের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালি মন্দিরে গিয়ে সভা করেন।
শীল সমবায় সমিতির সভাপতি বাবু সুভাষ চন্দ্র শীলের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কালিবাড়ির সাধারণ সম্পাদক অধির রঞ্জন দাস, শীল সমিতির সাধারণ সম্পাদক কমল চন্দ্র শীল, কিশোর চন্দ্র শীল, গৌতম চন্দ্র দাস
বক্তারা বলেন, হস্তশিল্পে লোহার তৈরি দা, বটি, কাঁচিসহ সকল যন্ত্রপাতি বিশ্বকর্মা ঠাকুর মানুষের কল্যাণে নির্মাণ করেছিলেন। আর সেই যন্ত্রপাতি দিয়ে আমরা প্রায় হাজারো পরিবার আমাদের জীবন জীবিকা নির্বাহ করি বলে বিশ্বকর্মার নামে পুজা, আরতি প্রার্থনা করি।
ট্যাগস :
বাউফল



















