বাউফলে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, ভাংচুর ও লুটপাট
- আপডেট সময় : ০৩:০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
- / ৬৭৯ বার পড়া হয়েছে

বাউফলের বগা ইউনিয়নের কৌখালী বাজারে সন্ত্রাসীরা তারেক সিকদারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সুলতান মুহরির নির্দেশে তার ছেলে কবির, সাইদুল ও ভাইর ছেলে বাচ্চুর নেতৃত্বে ৫০-৬০ মটর সাইকেলে করে ১০০-১৫০ ভাড়াটে লোক এনে এ হামলা চালায়।
হামলাকারীরা নগদ ১ লাখ টাকা নিয়ে যায় এবং ফ্রিজ ও টিভিসহ ৫-৬ লাখ টাকার মালামাল ভাংচুর করে।
এছাড়াও হামলাকারীরা একটি অটোগ্রেজ ও দুটি বসতঘরে হামলা করে দরজা, জানালা ও কুপিয়ে ক্ষতবিক্ষত করে।
জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ হামলা চালানো হয় বলে জানা গেছে।
এ ব্যাপারে সুলতান মুহরী বলেন, হামলার সাথে আমরা জড়িত না। নিজেদের মধ্যে অভ্যন্তরীন বিরোধের জের ধরে তারা নিজেরা হামলা করে আমাদেরকে দোষারোপ করছে।
বাউফলের বগা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ নিরু মিয়া বলেন, হামলার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। তার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দাখিল করা হয়নি।


















