ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে মহাসড়কে ফাঁটল !

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ১০:৫৬:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
  • / ৪০২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলের গোলাবাড়ি, নুরাইনপুর ও কালিশুরী মহাসড়কের শাহজাহান খানের বাড়ির সামনে প্রায় ১শ’ ফুট সড়ক বিশাল ফাঁটল ধরেছে। ফলে সড়কটির ওই অংশ যে কোন সময় ধসে পরতে পারে। আজ শুক্রবার সরেজমিন পরিদর্শন করে সড়কটির এ অবস্থা দেখা গেছে।

আলগী নদীর পাড়ে এই সড়কটি এর আগেও ধসে পরে। এরপর নদীর ওই অংশে আরসিসি পাইলিং করা হলে ফাঁটল ঠেকানো যায়নি।

মাহফুজ খান নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এই সড়কটি নির্মাণ করে।

স্থানীয়রা জানান, গত ৫-৭ দিন আগে শাহজাহান খানের বাড়ির সামনে প্রায় ১শ ফুট সড়ক বিশাল ফাটল ধরে । এই সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার যানবাহন ও মানুষ চলাচল করে। ফাঁটল ধরা অংশটি জরুরী ভিত্তিতে মেরামত না করা হলে আলগী নদীর ভাংঙ্গনে ব্যাপক ক্ষতিগ্রস্থ হতে পারে।

এ ব্যাপারে সূর্যমনি ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু জানান, সড়ক ও জনপথ বিভাগের তত্বাবধানে নির্মাণ করা হয়। এই সড়কটি দিয়ে ডিসি রোড দিয়ে ভায়া বাকেরগঞ্জ হয়ে বরিশালসহ ঢাকা যাতায়ত করা হয়। এই কারণে স্থানীয়দের কাছে সড়কটি গুরুত্বপূর্ণ। এই সড়ক দিয়ে ভাড়ি যানবাহনও চলাচল করে। তিনি আরও জানান, বিষয়টি সড়ক ও জনপথ পটুয়াখালীর কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কোন পদক্ষেপ নেয়া হয়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে মহাসড়কে ফাঁটল !

আপডেট সময় : ১০:৫৬:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩