ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে মায়ের লাশ দাফনে ছেলেদের বাঁধা!

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৯:২৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩
  • / ৪৭৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে ছেলেদের বাধার মুখে মায়ের লাশ দাফন করা হয়নি।

আজ শুক্রবার (৯ জুন) উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের এ ঘটনা ঘটেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত পৌনে ৯টা বাজলেও লাশ দাফনে কোন সুরহা হয়নি। ঘরের বাইরে পরে আছে মায়ের লাশ।

মেয়ে নাাছিমা বেগম জানান, তার মা রুশিয়া বেগম(৬৫) আজ শুক্রবার দুপর ১২টার দিকে নিজ বাড়িতে মারা যান। মা দীর্ঘদিন পর্যন্ত ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। মায়ের চিকিৎসা তার বোনেরা করেছেন। ভাইয়েরা চিকিৎসার কোন খরচ দেয় নাই। মায়ের মৃত্যুর পর নাক মুখ দিয়ে রক্ত পড়তেছে। মাকে এখন পর্যন্ত গোসল ও দাফনের ব্যবস্থা করা হয়নি। আমরা মাকে দাফনের কথা বললেও তাদের ভাই সুমন ও সায়েম বলে দাফনের আগে জায়গা জমির ভাগ হবে তারপর লাশের দাফন করা হবে। এর আগে লাশ দাফন করা হবেনা।

এ নিয়ে ভাই বোনদের মধ্যে ঝগড়া হলে এক পর্যায় ভাই সুমন ও সায়েম বোন নাছিমাকে চেয়ার দিয়ে পিটিয়ে মারধর করে আহত করে। কোন উপায় না পেয়ে নাছিমা বেগম থানায় আসেন যাতে তার মার লাশ দাফন করা হয়।

এলাকাবাসী জানান, নাছিমা বেগম হলো দ্বিতীয় ঘরের মেয়ে। সুমন ও সায়েম তাদের সৎ ভাই। তাদের বাবা ১০বছর হয় মারা গেছেন। জায়গা জমি বুঝ নিতে মূলত লাশ ছেলেরা দাফন করতে দিচ্ছেনা।

বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে মায়ের লাশ দাফনে ছেলেদের বাঁধা!

আপডেট সময় : ০৯:২৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩