বাউফলে মুরগির কেজি ১২০ টাকা দামে বিক্রি
- আপডেট সময় : ০৩:৩৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
- / ১৩১৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে এসএসসি ব্যাচ–২০১৫ ও সামাজিক সংগঠন মানবতার বন্ধু বাউফল শাখার যৌথউদ্যোগে স্থানীয় বিত্তবানদের সহযোগীতায় পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ–উল–ফিতর উপলক্ষে উপজেলার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ভর্তুকি মূল্যে মুরগী ,তেল ও ডিম বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার(১৮ এপ্রিল) সকাল ১১টার দিকে বাউফল উপজেলা পরিষদ চত্ত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল আমিন।উদ্বোধনের পরপরই স্থানীয় রিকশাচালক, অটোচালক, অসহায় পথচারীসহ দরিদ্রসীমার মধ্যে থাকা মানুষ অর্ধেক মূল্যে মুরগী,সয়াবিন তেল ও ডিম কিনতে ভীর করে।
উদ্বোধনী প্রথম দিনে প্রতি কেজি মুরগী ১২০ টাকা ,প্রতি পিচ ডিম ৫ টাকা করে এবং সয়াবিন তেল প্রতি কেজি ১০০ টাকা বিক্রি করা হয় দরিদ্র ও অসহায়দের মাঝে।একজন ব্যক্তি সর্বোচ্চ ১টি মুরগি,১ কেজি সোয়াবিন তেল ও ১০টা করে ডিম কিনতে পেরেছেন।
দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে অসহায় মানুষের কথা চিন্তা করে বিত্তবানদের সহযোগীতায় উদ্বোধনী দিনে উপজেলার প্রায় ১৫০ জন মানুষের মাঝে অর্ধেক দামে ভূর্তকি মূল্যে মুরগী,তেল এবং ডিম বিক্রি করা হয়।

ব্যাচ–২০১৫ এর জাহিদুল ইসলাম বলেন, আমাদের ব্যাচ বরাবরই বাউফলের কল্যানমূলক কাজে অগ্রনী ভূমিকা পালন করতে যথাসাধ্য চেষ্টা করে।তারই ধারাবাহিকতা এবারের রমজানে আমরা এ ধরনের আয়োজন করতে পেরেছি, এটা সত্যিই একটি অনন্য অভিজ্ঞতা যার ফলে এই দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বাজারে কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস ফেলে কিছু নিত্য প্রয়োজনীয়সামগ্রী আর্থিক অস্বচ্ছল মানুষ ক্রয় করে নিয়ে যেতে পারে।
মানবতার বন্ধু সংগঠনের বাউফল শাখার সভাপতি মুনতাসির তাসরিপ বলেন, কিশোর গ্যাং কালচারকে রুখে দিতে বাউফলেগড়ে তুলেছি মানবতার বন্ধু। বিত্তবানদের সহযোগিতায় আজ মানবতার বন্ধু ও ব্যাচ–১৫ এর উদ্যোগে বাউফলের কিছু সংখ্যকঅসহায় মানুষের পাশে থাকতে পেরেছি। আমার মতে,এ ধরনের কার্যক্রম বাউফলে প্রথমবারের মত চলছে। এছাড়াও রমজানমাস জুড়ে মানবতার বন্ধু অসহায় নারীদের বাড়িতে বাড়িতে গিয়ে রমজানের বাজার পৌঁছে দিয়েছে।
বাউফলের নির্বাহী অফিসার মোঃ আল আমিন বলেন,‘ মানবতার বন্ধু এএসসি -১৫ ব্যাচরের উদ্যোগে উপজেলা প্রাঙ্গনে ভর্তূকি মূল্যে মুরগি, ডিম ও তেল বিক্রি করা হয়েছে। এটি একটি অসাধারণ ও প্রশংসনীয় কাজ। সংশ্লিষ্ট যারা এ কাজের সাথে জড়িত তাদেরকে আমি সাধুবাদ জানাই।এর ফলে অসহায় দরিদ্র মানুষ এ কার্যক্রম অনেক উপকৃত হয়েছেন।


















