বাউফলে যুবদল কর্মীকে কুপিয়ে জখম
- আপডেট সময় : ০৯:০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
- / ৮৭৭ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে মো. মাহামুদ সিকদার (৩০) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে।(৫ অক্টোবর) শুক্রবার রাত আটটার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের পুন্হুরা বাজারে এ ঘটনা ঘটে। হামলার শিকার মাহামুদ সিকদার কালিশুরী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মৃত মাহাবুব সিকদারের ছেলে।
এ ঘটনায় রোববার আহত মাহমুদ সিকদার বাদী হয়ে ১৮জনকে আসামীকে বাউফল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, , কালিশুরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ও সাবেক ইউপি সদস্য হানিফের (৩৫) নেতৃত্বে তার ভাই সাইফলু(৩২), মো. রুবেলসহ ২৫/৩০জন দেশীয় অস্ত্র, লোহার রড ও লাঠিসোঠা নিয়ে হামলা চালায়। এ সময় তাকে (মাহমুদ) হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। এসময় তাকে বাঁচাতে আসলে হাফিজুর রহমান ও মালেক হাওলাদার নামে দুই যুবদল কর্মীকেও মারধর করে আহত করা হয়।
আহত মাহমুদ জানান, ২০১৮ সালে ২৬ ডিসেম্বর জাতীয় নির্বাচনে বিএনপির পোস্টার লাগানোর অপরাধে হানিফ মেম্বারসহ আওয়ামী লীগের গুন্ডা বাহিনী পরিকল্পিতভাবে আমার বাবা মাহাবুব সিকদারকে পুকিয়ে ও পিটিয়ে গুরতর আহত করেন। পরে আমার বাবা চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আমার বাবার হত্যার বিচার পাইনি। এমনকি পুলিশ মামলাও নেয়নি। যারা আমার বাবাকে হত্যা করেছেন তারাই আমার ওপর হামলা করেছেন।
অভিযোগ অস্বীকার করে হানিফ বলেন,‘ হয়রানি করার জন্য আমার বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে। ’
বাউফল থানার ওসি কামাল হোসেন বলেন, ‘ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


















