সংবাদ শিরোনাম :
বাউফলে রাগ করে বাসা ছাড়ল সপ্তম শ্রেণির শিক্ষার্থী, সন্ধান চায় পরিবার
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১১:১৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ২৭০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া এলাকার আয়নাবাজার থেকে তাওহীদ (১৩) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা গেছে, গত ১৪ তারিখ শনিবার দুপুর আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে তাওহীদ বাসা থেকে রাগ করে বের হয়ে যায়। এরপর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সম্ভাব্য আত্মীয়-স্বজনদের বাসাসহ আশপাশের এলাকাতেও খোঁজ নেওয়া হয়েছে।
এ ঘটনায় পরিবারের সদস্যরা চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। কেউ তার সন্ধান পেয়ে থাকলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন স্বজনরা। 01734616763, 01778337306,01708606222
পরিবারের পক্ষ থেকে যে কোনো সহৃদয় ব্যক্তির সহযোগিতা কামনা করা হয়েছে।











