ঢাকা ১২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে শিক্ষককে কুপিয়ে জখম

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৩:৫১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
  • / ৩৮০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের আশুরির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবদুস সালাম বাচ্চুকে(৪৮) ছুরিকাঘাত করে জখম করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৫ নবেম্বর) রাত ৮ টার দিকে নওমালা ইউনিয়নের নিজবটকাজল গ্রামের মেছের আলী শিকদার বাড়ীর উত্তর পাশে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, বুধবার রাতে স্থানীয় ছোলাবুনিয়া বাজার থেকে নিজবটকাজল গ্রামের নিজ বাড়ী মেছের আলী শিকদার বাড়ী ফিরছিলেন শিক্ষক আব্দুস সালাম। এ সময় বাড়ীর ওই উত্তর পাশে পৌছালে একদল দুর্বৃত্তরা তার গতিরোধ করে শরীরের কোমরের নিচের অংশে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানের কর্তব্যরাত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বাউফল থানার ওসি মো. আরিচুল হক বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। লিখিতভাবে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে শিক্ষককে কুপিয়ে জখম

আপডেট সময় : ০৩:৫১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩