ঢাকা ১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
  • / ৫০৯ বার পড়া হয়েছে

বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে পটুয়াখালীর বাউফল উপজেলার স্কুল ও কলেজগুলোতে ৩ঘণ্টা কর্মবিরতি কর্মসূচী পালন অব্যাহত রয়েছে ।

গতকাল মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ৩য় দিনেরমত ওই কর্মসূচী পালন করেছেন বেসরকারি শিক্ষক ও কর্মচারীরা ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এমপিও ভূক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশি মহাজোট নামে একটি ব্যানারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায় শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে গত ২৪ ফেব্রুয়ারি থেকে ঢাকার প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট কর্মসুচী পালন করে আসছেন বেসরকারি শিক্ষক-কর্মচারীরা।

অবস্থান ধর্মঘটের পাশাপাশি দাবি আদায়ের আন্দোলন জোরদার করার লক্ষ্যে ১২ থেকে ১৫ মার্চ পর্যন্ত দেশের সকল বেেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ৩ঘন্টা কর্মবিরতির কর্মসূচী পালনের ঘোষণা দেন মহাজোটের ওই নেতারা।

ওই ঘোষণা মোতাবেক আজ (মঙ্গলবার) ৩য় দিনেরমত নওমালা ডিগ্রী কলেজ, নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়, আব্দুস ছালাম মাধ্যমিক বিদ্যালয়, ইজ্ঞিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রী কলেজ, কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়, বীরপাশা মাধ্যমিক বিদ্যালয়, কর্পুরকাঠী মাধ্যমিক বিদ্যালয়, , বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়, কালিশুরী ডিগ্রী কলেজ , ধানদী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়সহ অর্ধশত স্কুল ও কলেজে ৩ ঘন্টা করে কর্মবিরতি পালন করে আসছে। শিক্ষকদের যৌক্তিক দাবি আদায় আন্দোলনে শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি

আপডেট সময় : ০১:১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩