ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে আধুনিক চক্ষু চিকিৎসা দেয়া হচ্ছে

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৫:২৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
  • / ৫৪০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সে বিনামূল্যে আধুনিক চক্ষু চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সের বর্হিবিভাগে ভিশন সেন্টার নামে একটি আত্যাধুনিক চিকিৎসা সেবা কেন্দ্র রয়েছে। শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চক্ষু চিকিৎসা সেবা প্রধান করা হচ্ছে। এর দায়িত্বে রয়েছেন ২ জন প্রশিক্ষনপ্রাপ্ত স্টাফ নার্স। বর্তমানে এখান থেকে প্রতিদিন ১০ থেকে ১৫ জন রোগী সেবা নিচ্ছেন। রোগীদের ফ্রি ওষুধ ও প্রয়োজনীয় সরঞ্জাম বিনামূল্যে দেয়া হয়।

উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সে বিনামূল্যে সমন্বিত উন্নত চক্ষু চিকিৎসা সেবার মধ্যে রয়েছে, চোখের দৃষ্টি পরিক্ষা করে চশমাপ্রদান, গ্লুকোমা রোগ,ডায়াবেটিস জনিত চক্ষু রোগ, রেটিনার রোগ সমুহ, চোখের আঘাত জনিত সমস্যা, চোখের কর্নিয়া রোগ এবং নেএনালির রোগসহ বিভিন্ন ধরণের চক্ষু চিকিৎসা।

বাউফল উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সর সিনিয়র স্টাফ নার্স নোছরিন আখতার বলেন, রোগীরা চোখের বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন। পরে তাদের সমস্যা শুনে ও পরীক্ষা করে ওয়ান লাইনের মাধ্যমে বরিশাল শের—ই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে সমস্ত কাগজ পত্র দেখে প্রেসক্রিপশন লিখে আবার আমাদের কাছে পাঠিয়ে দেন। আমরা সেই প্রেসক্রিপশন অনুযায়ী এখান থেকে ওষুধ ও বিভিন্ন সরঞ্জাম রোগীদের বিনামূল্যে প্রধান করি। এছাড়া জটিল কোন রোগী হলে তাকে আমরা বরিশাল শের—ই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি। কেবল গাড়ী ভাড়া ছাড়া উন্নত চিকিৎসার সমস্ত খরচ বিনামূল্যে দেয়া হয়।

এ ব্যাপারে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ এএসএম সায়েম বলেন,‘এক সময়ে উপজেলা পর্যায়ে চোখের কোন চিকিৎসার ব্যাবস্থা ছিল না। গত ১ বছর দরে দেশের অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চক্ষু চিকিৎসার জন্য কমিউনিটি ভিশন সেন্টার চালু করা হয়েছে। এতে করে গ্রাম গঞ্জের হতদরিদ্র মানুষসহ সকল জনগণ বিনামূল্যে উন্নত চক্ষু চিকিৎসা ও ওষুধ এবং সরঞ্জাম পাচ্ছেন।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে আধুনিক চক্ষু চিকিৎসা দেয়া হচ্ছে

আপডেট সময় : ০৫:২৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩