সংবাদ শিরোনাম :
বাউফলে সার্বজনীন পেনশন স্কিম হেল্প ডেক্স ও রেজিস্ট্রেশন বুথের উদ্বোধন
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ০৮:০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪
- / ৩৩৩ বার পড়া হয়েছে

বাউফলে সার্বজনীন পেনশন স্কিম ও রেজিস্ট্রেশন বুথের উদ্বোধন করা হয়েছে। আজ (৭ মে) মঙ্গলবার দুপুর ২ টার দিকে বাউফল উপজেলা পরিষদ ভবনের নীচতলায় এ বুথ উদ্বোধন করা হয়। পটুয়াখালীর জেলা প্রশাসক মোঃ নুর কুতুবুল আলম এ পেনশন স্কিম ও রেজিস্ট্রেশন বুথের উদ্বোধন করেন ।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী, পটুয়াখালী জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর,বাউফল পৌরসভার মেয়র ও জেলা আওয়াী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জিয়াউল হক জুয়েল, বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা, এনজিও, শিক্ষক, ব্যাংকার ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ট্যাগস :
বাউফল


















