ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ ও পর্যটনের জন্য কেন প্রয়োজন পটুয়াখালীতে বিমানবন্দর বাউফলে লঞ্চঘাটে লঞ্চের চাপে কিশোর আহত বাউফলে তরমুজ চুরির অপবাদে কৃষক নির্যাতনের পর মৃত্যু বাউফলে সুদের টাকা নিয়ে বিরোধ, দুই যুবককে পিটিয়ে গুরুতর জখম গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতার বিয়েতে ‘ডিজেল উপহার’ বাউফলের সাবেক এমপিকে নিয়ে বক্তব্যে দুঃখ প্রকাশ করলেন ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফলে যুবলীগ নেতার বাসায় ইফতার আয়োজন ঘিরে বিতর্ক, পুলিশের অভিযান বাউফলে কুরিয়ার কর্মীকে ছুরিকাঘাত করে ৮৫ হাজার টাকা ছিনতাই ​বাউফলে জ্বালানি তেলের তীব্র সংকট দশমিনায় ভিজিএফের চাল কম দেওয়ার অভিযোগ ইউপি সদস্যদের বিরুদ্ধে

বাউফলে সুদের টাকা নিয়ে বিরোধ, দুই যুবককে পিটিয়ে গুরুতর জখম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৩৯:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • / ৬৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলায় সুদের টাকা নিয়ে বিরোধের জেরে দুই যুবককে পিটিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার সূর্যমনি ইউনিয়নের গাজিমাঝি বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—রিপন খান (২৪) ও সোহেল খান (২৯)। তারা গাজিমাঝি খান বাড়ির খলিল খানের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে রিপনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর অভিযুক্ত পক্ষের সোহাগ হাওলাদারের দুলাভাই হিরোন হাওলাদার হাসপাতালে এসে রিপন ও সোহেলকে হত্যার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে সোহেল খান ৬০ হাজার টাকা সুদে নিয়ে তার ফুফা ইদ্রিস গাজীর স্ত্রী পিয়ারা বেগমকে দেন। পরে নিয়মিত সুদের টাকা পরিশোধ করা হলেও মূল টাকা ফেরত নিয়ে বিরোধ তৈরি হয়। মঙ্গলবার সন্ধ্যায় গাজিমাঝি বাজারে চায়ের দোকানে বসা নিয়ে সোহাগ হাওলাদারের ভাই মনির হাওলাদারের সঙ্গে সোহেলের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মনির, জাহাঙ্গীর ও শুক্কুর হাওলাদার লাঠি ও রড দিয়ে সোহেল ও রিপনকে মারধর করে গুরুতর জখম করেন।
আহত সোহেল খান অভিযোগ করে বলেন, ৬০ হাজার টাকা নেওয়া হলেও ইতোমধ্যে ১ লাখ ১৮ হাজার টাকা সুদ দেওয়া হয়েছে। হিসাব অনুযায়ী ২৮ হাজার টাকা বাকি রয়েছে। সেই টাকা দিতে না পারায় তাদের ওপর হামলা চালানো হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে সোহাগ হাওলাদার বলেন, রিপন তার বিয়ের সময় তাদের দোকান থেকে মালামাল নিয়েছিলেন। ২৮ হাজার টাকা বকেয়া থাকায় তা চাইতে গেলে উল্টো সোহেল ও রিপন তার অসুস্থ ভাই শুক্কুরকে মারধর করেন।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আন্না আক্তার রত্না জানান, রিপনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।
বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে সুদের টাকা নিয়ে বিরোধ, দুই যুবককে পিটিয়ে গুরুতর জখম

আপডেট সময় : ০৪:৩৯:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬