ঢাকা ১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে স্প্রেইড হিউম্যানিটি’র উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৩০:২৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • / ৩৩৩ বার পড়া হয়েছে

মানবিক ও সামাজিক সংগঠন ‘স্প্রেইড হিউম্যানিটি’ বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে।

শনিবার (১৮ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় সংগঠনটির সদস্যরা এ কার্যক্রমে অংশ নেন। হাসপাতালের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা, জঙ্গল ও অপরিচ্ছন্ন জায়গাগুলো পরিষ্কার করা হয় এবং পরিবেশ উন্নয়নে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

স্প্রেইড হিউম্যানিটি’র সভাপতি সাংবাদিকদের বলেন,“স্প্রেইড হিউম্যানিটি একটি সামাজিক ও মানবিক সংগঠন। আজ আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন জায়গা পরিদর্শন করে দেখেছি, সত্যি বলতে চিকিৎসা নেওয়ার অনুপযোগী পরিবেশ তৈরি হয়েছে। অনেক জায়গায় জঙ্গল, অপরিচ্ছন্নতা ও দুর্গন্ধে রোগীরা কষ্ট পাচ্ছেন। তাই আমরা কিছু জায়গা পরিষ্কার করতে পেরেছি, তবে এটি স্থায়ী সমাধান নয়। হাসপাতালের কর্মচারীদের সঠিকভাবে কাজে লাগাতে পারলে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিলে হাসপাতাল সবসময় পরিচ্ছন্ন রাখা সম্ভব।”

তিনি আরও বলেন,“স্প্রেইড হিউম্যানিটি সবসময় মানুষের পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে। সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখতে সকল মানবিক ও সামাজিক ব্যক্তিদের সহযোগিতা প্রয়োজন।”

পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মুহাম্মাদ রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক আরেফিন রিফাত, ভারপ্রাপ্ত অর্থ বিষয়ক সম্পাদক রায়হান হোসেন, চিকিৎসা বিষয়ক সম্পাদক তানভীর রহমান, দপ্তর সম্পাদক কাওছার আহমেদ, কার্যনির্বাহী সদস্য আহসান শুভ, মিজানুর রহমান ইমরান, লিজা আক্তার, সদস্য সাইমুন, মেহেদী, আরাফাত ইসলাম, মোশাররফ, আয়শাসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে স্প্রেইড হিউম্যানিটি’র উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় : ০৬:৩০:২৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫