ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে স্বামীর বিশেষ অঙ্গ কেটে লাপাত্তা স্ত্রী   

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৪০:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
  • / ৬৮৩ বার পড়া হয়েছে
পটুয়াখালীর বাউফলে পারিবারিক কলহের জেরে মো. শাকিল হাওলাদার (২৫) নামে এক যুবকের বিশেষ অঙ্গ কেটে লাপাত্তা স্ত্রী। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ রবিবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদী গ্রামে এঘটনা ঘটে।
আহত স্বামীর নাম মো. শাকিল হাওলাদার (২৫)। তিনি ওই গ্রামের রফিক হাওলাদারের ছেলে। শাকিল হাওলাদারের স্ত্রীর নাম মো. সাথী আক্তার (২২)। তিনি একই ইউনিয়নের ছোট ডালিমা গ্রামের মো. ইউনুসের মেয়ে।
শাকিলের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে অন্যের স্ত্রীকে ভাগিয়ে এনে বিয়ে করেন শাকিল। বিয়ের পর থেকে তাদের দুইজনের মধ্যে দ্বন্ধ চলছে। একাধিক বার মারামারির ঘটনাও ঘটেছে। এনিয়ে একাধিক বার শালিস বৈঠকও হয়েছে। শনিবার রাতেও দুই জনের মধ্যে ঝগড়া হয়। রবিবার সকাল ৭টার দিকে ঘুমান্ত স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলেন স্ত্রী। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে আসেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ফাতেমা আক্তার জুথী জানান, ধারালো ছুরি বা চাকু দিয়ে গোপনাঙ্গ কাটা হয়েছে। পুরোপুরি কেটে বিচ্ছিন্ন করা হয়নি। প্রায় ৭০ শতাংশ কেটে ফেলা হয়েছে। তবে রোগী আশঙ্কামুক্ত বলেও জানান চিকিৎসক।
আহত শাকিল হাওলাদার বলেন,‘যা হবার হয়েছে, কিছু বলার নাই’তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি। 
এ বিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন,‘ এমন কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে স্বামীর বিশেষ অঙ্গ কেটে লাপাত্তা স্ত্রী   

আপডেট সময় : ১১:৪০:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪