ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বাউফলে হিন্দু বাড়িতে রমজানের বিয়ের দাওয়াত, সম্প্রীতির অনন্য নজির

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৯:৪৮:১৯ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / ৪১৩৮ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে এক ব্যতিক্রমী বিয়ের আয়োজন হয়েছে, যা ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের এক হিন্দু বাড়িতে বর দূর্জয় দাস তার মুসলিম সহকর্মী ও ঘনিষ্ঠজনদের জন্য রমজান মাসে বিয়ের দাওয়াতের আয়োজন করেন।

বর দূর্জয় দাস, পেশায় একজন কম্পিউটার প্রশিক্ষক এবং শখের বসে সাংবাদিকতা করেন। তিনি সিদ্ধান্ত নেন, তার মুসলিম বন্ধু ও সহকর্মীদের ধর্মীয় অনুভূতিকে সম্মান জানিয়ে সম্পূর্ণ মুসলিম রীতি মেনে বৌভাতের আয়োজন করবেন।

এই উপলক্ষে মুসলমান বাবুর্চি দিয়ে খাবার রান্না করা হয় এবং রাতের বেলা মুসলিম আমন্ত্রিত অতিথিদের জন্য ভোজের ব্যবস্থা করা হয়। খাবারের মেনুতে ছিল খাসির মাংস,মুরগির রোস্ট,মাছ,ডাল,দইও মিষ্টি।

স্থানীয় বাসিন্দা ও সাংবাদিক উত্তম কুমার বলেন, সাধারণত হিন্দুদের বিয়ের অনুষ্ঠানে সব ধর্মের মানুষকে একসঙ্গে বসিয়ে খাওয়ানো হয়। কিন্তু দূর্জয় দাসের বৌভাত ছিল ব্যতিক্রম। বাউফলে এ ধরনের আয়োজন আগে কখনও হয়নি।

বর দূর্জয় দাস বলেন, আমি মনের দিক থেকেই এটি করেছি। অনেক সময় দেখেছি, হিন্দুদের বিয়ের অনুষ্ঠানে মুসলিম অতিথিরা মাংস খান না। তাই আমি তাদের ধর্মীয় রীতিকে সম্মান জানিয়েই মুসলিম নিয়মে আয়োজন করেছি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে হিন্দু বাড়িতে রমজানের বিয়ের দাওয়াত, সম্প্রীতির অনন্য নজির

আপডেট সময় : ০৯:৪৮:১৯ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫