বাউফলে হুইল ছিপে ১২ কেজি ওজনের বিগহেড (কার্প) ধরলেন এক শিক্ষার্থী
- আপডেট সময় : ১২:১৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
- / ৪৪২ বার পড়া হয়েছে

পটুয়াখালী বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পুকুরে হুইল ছিপে ধরা পড়েছে ১২ কেজি ওজনের বিগহেড (কার্প) মাছ ।(১৩ অক্টোবার)শুক্রবার রাত ২টার দিকে আবু তালেব সিহাব নামে এক শিক্ষার্থী মাছটি ধরেন।
এই খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এরপর স্থানীয়রা বিগহেড (কার্প)মাছ কিনতে আগ্রহ প্রকাশ করেন। তবে মাছটি তিনি বিক্রি না করে পরিবারের সবাইকে নিয়ে ভাগ করে খাবেন বলে জানিয়েছে সিহাব ।
বাউফল উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে টিকিট কেটে মাছ ধরার আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন এলাকার শিকারিরা নিজেদের বড়শি, হুইল ছিপ নিয়ে আসে।
আবু তালেব সিহাব জানান,মাছটি ধরতেও তাকে অনেক কষ্ট করতে হয়েছে।এক ঘন্টা ধরে পুকুরে মাছটিকে তিনি খোলাতে থাকেন। পরে মাছটি ক্লান্ত হয়ে পুকুর পাড়ের কাছে এলে সিহাব ঝাঁপিয়ে পড়েন। এত বড় মাছ তিনি হুইল ছিপে সব সময় ধরা পরে নাহ।। প্রসঙ্গত এর আগে তিনি ১১ কেজি ওজনের চিতল মাছ ধরেছেন একবার। তারপর আজ ১২ কেজি ওজনের বিগহেড (কার্প) মাছ ধরলেন।
বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বলেন, সরকারি ব্যবস্থাপনায় আমরা পুকুরে মাছের পোনা ছাড়ি এবং পরিচর্যা করি। এক-দুই বছর পর পর টিকিটের মাধ্যমে মাছ শিকারিরা আসেন এবং মাছ ধরেন। এতে যা আয় হয়, তা দিয়ে আবারও মাছ ছাড়ি এবং সরকারি কোষাগারে কিছু টাকা জমা করি।


















