ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে ২০ পিস ইয়াবাসহ মিরাজ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৩০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৫৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মিরাজ মল্লিক (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টা ৫ মিনিটের দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাশিপুর গ্রামের সূর্যবানু নামে এক নারীর বসতবাড়ির সামনে ইটের সোলিং রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিরাজ মল্লিক কাশিপুর গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মিলন মল্লিক ও ডালিয়া বেগমের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার এসআই (নিঃ) সম্বিত রায় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মিরাজকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় বাউফল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।গ্রেপ্তার মিরাজ মল্লিককে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে ২০ পিস ইয়াবাসহ মিরাজ গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৩০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬