সংবাদ শিরোনাম :
বাউফলে ৩ দিন সকাল-সন্ধ্যা বিদ্যুৎ থাকবেনা
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ০৬:০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪
- / ৪৬১ বার পড়া হয়েছে

পটুয়াখালী-বাউফল ৩৩ কেভি বিদ্যুতের সার্কিটের আন্ডার সাইজ তার-কন্ডাক্টর (৭৮ স্প্যান, লোহালিয়া হতে কাশিপুর পর্যন্ত) পরিবর্তনের জন্য আগামী ১৮,১৯ ও ২০ জানুয়ারি সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬ ঘটিকা পর্যন্ত সমগ্র বাউফল উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
কারিগরি প্রয়োজনে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। বিধায় বিদ্যুৎ বিতরণ লাইন থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখাসহ, বিদ্যুৎ এর সংশ্লিষ্টতা আছে যেকোন কাজ থেকে বিরত থাকার জন্য সকলকে সতর্ক থাকার জন্য পটুয়াখালী পল্লী বিদ্যতের এজিএম(ও এন্ড এম) প্রকৌশলী গগন সাহা অনুরোধ জানিয়েছেন।
ট্যাগস :
বাউফল


















