ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে ৪৭ ব্যক্তির মাঝে চিকিৎসা সহায়তা বাবদ সাড়ে ২৩ লাখ টাকার চেক বিতরণ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৬:৩০:১০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
  • / ৩৬২ বার পড়া হয়েছে

ক্যান্সার, কিডনি, স্টোক জনিত প্যারালাইজড, লিভারসিরোসিস, থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগে আক্রান্ত ৪৭জন ব্যক্তির মধ্যে এককালীন চিকিৎসা সহায়তা বাবদ প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ২৩ লাখ ৫০হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। সমাজকল্যান মন্ত্রণালয়ের আওতাধীন বাউফল উপজেলা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে আজ শনিবার বেলা ১১ টায় ইউএনও’র সভা কক্ষে এ চেক বিতরণ করা হয়।

স্থানীয় এমপি ও সাবেক চীফ হুইপ আসম ফিরোজ প্রধান অতিথি হিসাবে ভার্চুয়াল যোগ দিয়ে সুবিধাভোগিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক এসএম শাহজাদা, ভাইসচেয়ারম্যান আনিছুর রহমান, নারী ভাইসচেয়ারম্যান মরিয়ম আক্তার নিস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, বাউফল প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান বাচ্চু, সাবেক সভাপতি হারুন অর রশিদ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে ৪৭ ব্যক্তির মাঝে চিকিৎসা সহায়তা বাবদ সাড়ে ২৩ লাখ টাকার চেক বিতরণ

আপডেট সময় : ০৬:৩০:১০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪