সংবাদ শিরোনাম :
বাউফলে ৯৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ০১:৩৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪
- / ৫৩৩ বার পড়া হয়েছে

৯৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাউফল থানার পুলিশ।তার নাম মোঃ নাঈম (২১) পিতার নাম মাসুদুর রহমান, উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে তার বাড়ি।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোয়াজ্জেম ও এএসআই সাইফুলের নেতৃত্ব পুলিশ ওই মাদক ব্যবসায়ীকে আটক করে এবং তার কাছ থেকে ৯৯ পিস ইয়াবা উদ্ধার করে।
বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটকৃতর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


















