বাউফল উপজেলা জনকল্যাণ সমিতির স্বাস্থ্য সম্পাদক নির্বাচিত ডা. মিজান
- আপডেট সময় : ০২:৫৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
- / ২৯৮ বার পড়া হয়েছে

বাউফল উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা-এর কার্যকরী সংসদ নির্বাচন ২০২৬ এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্বাস্থ্য সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. মো. মিজানুর রহমান মিজান।
নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। ডা. মিজানুর রহমান মিজান দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে মানুষের সেবায় কাজ করে আসছেন। তিনি মানবিক ডাক্তার হিসেবে বাউফলের মানুষের কাছে পরিচিত।
নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় ডা. মো. মিজানুর রহমান মিজান বলেন, বাউফল উপজেলা জনকল্যাণ সমিতির সদস্যরা যে আস্থা ও বিশ্বাস রেখে আমাকে স্বাস্থ্য সম্পাদক হিসেবে নির্বাচিত করেছেন, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই দায়িত্বকে আমি আমানত হিসেবে নিয়েছি। ভবিষ্যতে বাউফল উপজেলার অসহায় ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সর্বাত্মকভাবে কাজ করবো। সবাইকে সঙ্গে নিয়ে একটি কার্যকর ও মানবিক স্বাস্থ্যসেবা কার্যক্রম গড়ে তুলতে চাই।
তিনি আরও বলেন, সমিতির মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন এবং দরিদ্র রোগীদের পাশে দাঁড়ানোই হবে আমার প্রধান লক্ষ্য।
তার নির্বাচনে সমিতির নেতৃবৃন্দ ও বাউফলবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং আশা ব্যক্ত করেছেন, তার নেতৃত্বে স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন আসবে।



















