সংবাদ শিরোনাম :
বাউফল উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ আহমেদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০১:২৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / ৮১ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, বাউফল সরকারি কলেজের প্রতিষ্ঠাতা এবং পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মরহুম আলহাজ্ব সৈয়দ আহমেদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ।
এ উপলক্ষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। পরিবারের সদস্যরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।
আলহাজ্ব সৈয়দ আহমেদ বাউফলে বিএনপির প্রতিষ্ঠাকালীন নেতৃত্বের সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি বাউফল সরকারি কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে এলাকার শিক্ষাবিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর রাজনৈতিক ও শিক্ষাক্ষেত্রে অবদানের কথা স্মরণ করছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।
মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর জন্য দোয়া করতে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
ট্যাগস :










