বাউফল কনকদিয়াতে গভীর রাতে গরু চুরি
- আপডেট সময় : ০১:০০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
- / ৫৪০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে গরু চুরির হিড়িক পরেছে। বৃহস্পতিবার (১৮মে) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার কনকদিয়া ইউনিয়নের পশ্চিম বিরপাশা গ্রামের ইউসুফ খান এর বাড়ি থেকে দুটি গরু চুরি হওয়ার খবর পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করেছে ওই গ্রামের আবু সায়েম খান নামের এক যুবক।
সরজমিনে যানা যায়, উপজেলার কনকদিয়া ইউনিয়নের পশ্চিম বীরপাশা নিবাসী মোঃ ইউসুফ খান দীর্ঘদিন ধরেই কৃষি কাজ করে আসছেন। কৃষি কাজের পাশাপাশি মাছের চাষ করে থাকেন। ইউসুফ খানের দুটো গোয়াল ঘরে মোট বাচ্চাসহ ছয়টি গরু ছিল।প্রতিদিনের মতোই রাতে গরুর খড়কুটো ও ভুসি দিয়ে গোয়াল ঘর আটকে দিয়ে ঘুমাতে যেতেন।গোয়াল ঘর দুটো ছিল বাড়ির সামনের দিকে।গোয়াল ঘর দুটো আলাদা আলাদা ছিল।একটিতে দুটো গরু ছিল এবং অপরটিতে চারটি। ওইদিন বৃহস্পতিবার রাত ১২টার দিকে মাছ ধরতে চলে যায় ইউসুফ খান। তবে প্রতিদিনেরমতো গোয়াল ঘর আটকে দিয়েছে ঠিক কিন্তু ভুলক্রমে তালা লাগানো হয়নি। রাত ৩টার দিকে মাছ ধরে বাড়িতে আসলে গোয়াল ঘরের সামনে এসে দেখতে পান গোয়াল ঘরের একটা কপাট খোলা। এরপর তিনি গোয়াল ঘরের ভিতরে ডুকে দেখেন বাচ্চা গরুটা আছে কিন্তু অন্য দুইটি গরু নেই। তখন ডাক চিৎকার শুরু করলে বাড়ির উঠানে লোকজন জড়োয়া হয় এবং অনেক খোজাঁখুজি শুরু করেও গরু দুটো পাওয়া যায়নি।
আবু সায়েম খান বলেন, আমার ধারণা আশেপাশের কিছু কুচক্রী মহল এই গরু চুরির ঘটনার সাথে জড়িত আছে। আর তা-নাহলে দূরের লোক দ্বারা কখনোই সম্ভব হয় না। গরু দুটোর বাজার মূল্য ছিল প্রায় ১ লক্ষ ৮০ হাজার টাকা।



















