ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফল পাবলিক লাইব্রেরির জন্য বই ক্রয়, শিগগিরই শুরু হচ্ছে কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৪৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / ৬৭ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠের পাশে অবস্থিত পাবলিক লাইব্রেরির জন্য প্রাথমিকভাবে নতুন বই ক্রয় করা হয়েছে। পর্যায়ক্রমে আরও বিভিন্ন বিষয়ের বই সংগ্রহ করে লাইব্রেরিটি সমৃদ্ধ করা হবে।

বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খুব শিগগিরই পাবলিক লাইব্রেরির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত লাইব্রেরিটি সবার জন্য উন্মুক্ত থাকবে। এ সময় শিক্ষার্থী, চাকরিপ্রার্থীসহ যে কেউ লাইব্রেরিতে বসে বই ও দৈনিক পত্রিকা পড়তে পারবেন।

ইউএনও সালেহ আহমেদ বলেছেন, ‘পাঠাভ্যাস গড়ে তোলা এবং জ্ঞানচর্চার পরিবেশ সৃষ্টি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। পর্যায়ক্রমে আরও বই সংগ্রহ করা হবে, যাতে পাঠকরা বিভিন্ন বিষয়ের বই পড়ার সুযোগ পান।’

স্থানীয়রা মনে করছেন, লাইব্রেরিটি চালু হলে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে বই পড়ার আগ্রহ বৃদ্ধি পাবে এবং এটি বাউফলে জ্ঞানচর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফল পাবলিক লাইব্রেরির জন্য বই ক্রয়, শিগগিরই শুরু হচ্ছে কার্যক্রম

আপডেট সময় : ০৬:৪৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬