ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফল বিভিন্ন হাট-বাজারে সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযান

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৯:৪৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
  • / ৪০৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলের বিভিন্ন হাট-বাজারে অবৈধ দখল, অবৈধ ইজারা উত্তোলন ও চাঁদাবাজী বন্ধে মাঠে নেমেছে সেনাবাহিনী। তাদের সার্বিক সহযোগিতা করেছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। সোমবার (১২আগস্ট) সকাল থেকে উপজেলার বিভিন্ন হাট-বাজারে তারা অভিযান চালায়। এসময় অবৈধ ভাবে ইজারা তোলার অপরাধে কালাইয়া বাজার খেয়াঘাট থেকে একজনকে আটক করে নিয়ে যেতে দেখা যায় সেনাবাহিনীকে।

এরআগে, গত ৫ তারিখ থেকে উপজেলার বিভিন্ন স্থানে ভাংচুর অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। পরদিন থেকে উপজেলার বিভিন্ন হাট-বাজার দখলে নেয় দুর্বৃত্তরা। অবৈধ ভাবে বিভিন্ন স্ট্যান্ড ও বাজারের ইজারা উত্তোলন শুরু করেন তারা।

অভিযানের সময় জনগণকে বিভিন্ন বিষয় সচেতন করেন সেনা সদস্যরা। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে আছেন বলে জানায় ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাইয়েন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফল বিভিন্ন হাট-বাজারে সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযান

আপডেট সময় : ০৯:৪৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪