বাউফল হাসপাতাল থেকে অসুস্থ ছাত্রদল নেতা গ্রেপ্তার
- আপডেট সময় : ০৬:২৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
- / ৪৮৬ বার পড়া হয়েছে

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে গ্রেপ্তার হলেন বাউফল পৌর ছাত্রদলের আহ্বায়ক মো.আবদুল্লাহ আল ফাহাদ (২০) ও বিলবিলাস বাজার থেকে কেশবপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. পারভেজ হোসেনকে(১৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাদেরকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।
জানা গেছে, ছাত্রদল নেতা আবদুল্লাহ আল ফাহাদ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। বুধবার বিকেলে চিকিৎসার জন্য তাকে বাউফল হাসপাতালে নিয়ে যাওয়া হলে খবর পেয়ে বাউফল থানার পুলিশ সেখান থেকে তাকে গ্রেপ্তার করে। এর আগে অপর ছাত্রদল নেতা মো.পারভেজ হোসেন হোমিও ডাক্তার দেখাতে বিলবিলাস বাজারে গেলে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয় । পারভেজ কিডনী রোগে আক্রান্ত।
বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক বলেন, নাশকতা কর্মকান্ড করার অভিযোগে তাদের দুইজনকে আটক করা হয়েছে। পরে দ্রুত বিচার আইন মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে পটুয়াখালী আদালেতে পাঠানো হয়েছে।


















