ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটাধিকার পুনরুদ্ধার করতে হলে ধানের শীষকে বিজয়ী করতে হবে : মুনির হোসেন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:০৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / ২০৭ বার পড়া হয়েছে

“এই দেশকে বাঁচাতে হলে, গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে, মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার করতে হলে ধানের শীষকে বিজয়ী করতে হবে।”

আজ বুধবার (১৯ নভেম্বর) দিনভর বগা ইউনিয়নের বগা বন্দরে গণসংযোগকালে এ কথা বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক ও মনোনয়নপ্রত্যাশী মু. মুনির হোসেন।

তিনি আরও বলেন“তারেক রহমান যে ৩১ দফা রাষ্ট্র মেরামত পরিকল্পনা দিয়েছেন, তা বাস্তবায়ন হলে দেশ আবারও সুশাসন, ন্যায়বিচার ও রাজনৈতিক স্থিতিশীলতার পথে ফিরে যাবে।”

এ সময় তিনি উপস্থিত জনতাকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আরও বলেন,“আমরা ভোট চাই না ব্যক্তিগত কারণে; চাই দেশের ভবিষ্যতের জন্য। ধানের শীষ মার্কায় ভোট দিন, জনগণের সরকার গঠনে সহযোগিতা করুন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করুন।”

গণসংযোগে উপস্থিত ছিলেন—বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল গনি শিকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম মিজানুর রহমান খোকন, এস. এম. আব্দুল জব্বার, গোলাম সারোয়ার (জাহাঙ্গীর), মো. শফিকুর রহমান ব্যাটন তালুকদার, মো. মাহবুব আলম জোমাদ্দার, মো. আবুল কালাম মৃধা, কাজী রাশেদ মাহমুদ, এস. এম. কবির হোসেন, মো. আনিসুর রহমান বাবুল মৃধা, মো. জসিম উদ্দিন পঞ্চায়েতসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভোটাধিকার পুনরুদ্ধার করতে হলে ধানের শীষকে বিজয়ী করতে হবে : মুনির হোসেন

আপডেট সময় : ১১:০৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫