সংবাদ শিরোনাম :
মদনপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০১:৩৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
- / ৫০৮ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রলীগের আওতাধীন মদনপুরা ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বাউফল উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত এই কমিটিতে- সুমন খান সম্রাটকে সভাপতি ও মোহাম্মদ তাজকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
আজ শুক্রবার সকালে বাউফল উপজেলা ছাত্রলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন, সহসভাপতি মো. ইব্রাহিম, ইমন মৃধা, কামরুজ্জামান রাব্বি, নাঈম সরকার। যুগ্ম সাধারণ সম্পাদক মো. বশির আহমেদ ও আরিফুর রহমান গাজী। সাংগঠনিক সম্পাদক মো. রাকিব, মিরাজুল ইসলাম। দপ্তর সম্পাদক- ফয়সাল সিকদার ও প্রচার সম্পাদক- মারুফ হাওলাদার।



















