ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহান বিজয় দিবসে বাউফলে বিএনপির পুষ্পার্ঘ অর্পণ ও বিজয় মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৫০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • / ৩০৯ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবস উপলক্ষে পটুয়াখালীর বাউফলে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শহীদুল আলম তালুকদারের নেতৃত্বে পুষ্পার্ঘ অর্পণ ও বিজয় মিছিল কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালিটি বাউফল উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এমপির ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়।

র‍ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জনাব শহীদুল আলম তালুকদার।

শহীদুল আলম তালুকদার বলেন, মহান বিজয় আমাদের শিখিয়েছে গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। এই বিজয়ের চেতনাকে ধারণ করেই আমাদের একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও জনগণের কল্যাণে নিবেদিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শহীদদের আত্মত্যাগ তখনই সার্থক হবে, যখন দেশে আইনের শাসন, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মহান বিজয় দিবসে বাউফলে বিএনপির পুষ্পার্ঘ অর্পণ ও বিজয় মিছিল

আপডেট সময় : ১২:৫০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫