ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে বাউফলে খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৫৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / ১৩৬ বার পড়া হয়েছে

মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখা এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নে বেগম খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর ) বিকাল ৩ টায় উপজেলার আয়লা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপি নেতা ও কনকদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সরোয়ার জাহাঙ্গীর।

বাউফল উপজেলা ছাত্রদল ও কনকদিয়া ইউনিয়ন ছাত্রদল যৌথভাবে এ টুর্নামেন্টের আয়োজন করে। উদ্বোধনী খেলায় অংশ নেয় শেরে বাংলা স্পোর্টিং ক্লাব ও কাছিপাড়া একাদশ।

খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। উদ্বোধনী ম্যাচ উপভোগ করতে মাঠে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে বাউফলে খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট সময় : ১০:৫৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬