ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাত দিন ধরে খবর নেই বাউফল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের !

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৫:৩৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩
  • / ৬১১ বার পড়া হয়েছে

ঈদুল আযহার সরকারি ছুটি শেষে সরকারি অফিসের কার্যক্রম শুরু হয়েছে গত রবিবার থেকে। অথচ সেই দিন থেকে আজ মঙ্গলবার পর্যন্ত তিন কার্যদিবস এবং ঈদের আগের চার কর্মদিবস অফিস করেননি পটুয়াখালীর বাউফল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ  নাজমুল হক। তিনি ৭ দিন ধরে কর্মস্থলে অনুপস্থি রয়েছেন। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারও তার অবস্থান নিশ্চিত করতে পারেননি। একরকম তিনি নিঁখোজ রয়েছেন। অফিসের কারো সাথেই তার কোন যোগাযোগ নেই। এমনকি তিনি ফোন পর্যন্ত ধরছেননা।

আজ মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সরেজমিন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে গিয়ে দেখা যায়,অফিসের একাডেমিক সুপার ভাইজার নুরনবী,হিসাব রক্ষক মোঃ জাহিদুর রহমানসহ অন্যরা উপস্থিত থাকলেও মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হকের দেখা মেলেনি। তাঁর কক্ষ তালাবাদ্ধ অবস্থায় দেখা যায়। এ সময় মাধ্যমিক শিক্ষা অফিসার কোথায় আছেন অফিসের হিসাব রক্ষক জাহিদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, স্যার ছুটিতে আছেন বলে আমি জানি।
নাম প্রকাশে অনুচ্ছুক ওই অফিসের এক কর্মচারী বলেন, মাধ্যমিক স্যার ঈদের আগের চার দিন অফিস করেননি। আবার ঈদের পর তিন দিন পর্যন্ত অফিসে আসেননি। উনি ছুটিতে আছেন কিনা তাও জানিনা। তিনি আরো বলেন, তিনি নিয়মিত অফিস করেন না। তিনি সপ্তাহে দুই দিন অফিস করেন। বাকী দিন গুলো অনুপস্থিত থাকেন। আবার যে দুই দিন উপস্থিত থাকেন সে দুই দিনের অধিকাংশ কাজও বাসায় বসে করে থাকেন।
এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নাজমুল হকের মুঠোফোনে(০১৭১১১১১…) একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোন ফোন রিসিভ করেননি।
পটুয়াখালী জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মজিবর রহমান বলেন, নিয়মানুযায়ী লিখিতভাবে ছুটি নেওয়ার কথা থাকলেও তিনি মৌখিকভাবে আমার কাছ থেকে এক দিনের  ছুটি নিয়েছেন। একদিনে ছুটি নিয়ে সাত দিন ছুটি কাটায় কীভাবে? খোঁজ নিয়ে দেখছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাত দিন ধরে খবর নেই বাউফল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের !

আপডেট সময় : ০৫:৩৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩