ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক ওয়ার্ড কমিশনারকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:২১:০১ অপরাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩
  • / ৭০৫ বার পড়া হয়েছে

পটুয়াখালী বাউফল পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কমিশনার শংকর পাল (৪৯)কে কুপিয়ে যখম করেছে দুর্বৃত্তরা।

রবিবার (২৩ এপ্রিল) রাত ৮ টার দিকে বাউফল পৌর শহরের কাগজিরপোল বাস স্ট্যান্ড ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানায়, শংকর পাল রাত ৮ টার দিকে কাগজিরপোল বাস স্ট্যান্ডের সামনে থেকে বাড়িতে যাওয়ার পথে বর্তমান ১নং ওয়ার্ড কমিশনার হারুন মল্লিকের বড় ছেলে আরিফ(২২) শংকার পালের মটর সাইকেলের চাবি নিয়ে যায় এরপর ৫ সদস্যের একদল এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাউফলে হাসপাতালে নিয়ে যায়।

এ ব্যাপারে আহত কমিশনারের ভাই রাজীব পাল বলেন, ‘আমার ভাইয়ের অবস্থা গুরুতর।এ হামলার পেছনে সম্পূর্ণ হাত রয়েছে বর্তমান কমিশনার হারুন মল্লিকের(৪৫)।হারুন মল্লিকের নেতৃত্বে তার ছেলে আরিফ ও শরিফ সহ ৪-৫ জন পরিকল্পিত প্রাননাশক হামলা করে। আমরা আইনগত ব্যবস্থা নিবো।

এ ব্যাপারে বাউফল পৌরসভা ১নং ওয়ার্ড কমিশনার হারুণ মল্লিকের(৪৫) কোনো বক্তব্য পাওয়ায় যায়নি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থানে পুলিশ পাঠিয়েছে। হামলাকারীদের দ্রুত খুঁজে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাবেক ওয়ার্ড কমিশনারকে কুপিয়ে জখম

আপডেট সময় : ১০:২১:০১ অপরাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩