ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ ও পর্যটনের জন্য কেন প্রয়োজন পটুয়াখালীতে বিমানবন্দর বাউফলে লঞ্চঘাটে লঞ্চের চাপে কিশোর আহত বাউফলে তরমুজ চুরির অপবাদে কৃষক নির্যাতনের পর মৃত্যু বাউফলে সুদের টাকা নিয়ে বিরোধ, দুই যুবককে পিটিয়ে গুরুতর জখম গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতার বিয়েতে ‘ডিজেল উপহার’ বাউফলের সাবেক এমপিকে নিয়ে বক্তব্যে দুঃখ প্রকাশ করলেন ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফলে যুবলীগ নেতার বাসায় ইফতার আয়োজন ঘিরে বিতর্ক, পুলিশের অভিযান বাউফলে কুরিয়ার কর্মীকে ছুরিকাঘাত করে ৮৫ হাজার টাকা ছিনতাই ​বাউফলে জ্বালানি তেলের তীব্র সংকট দশমিনায় ভিজিএফের চাল কম দেওয়ার অভিযোগ ইউপি সদস্যদের বিরুদ্ধে

১০ দলীয় ঐক্যজোটের জনসমাবেশে বাউফলে আসছেন মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৪৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • / ১৫৩ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে বাউফলে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হবে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৩টায় বাউফল উপজেলার পাবলিক মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন এনসিপির মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ১০ দলীয় জোটের নেতারা।সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাউফল উপজেলার আমির মাওলানা মুহা: ইসহাক মিয়া।

বাংলাদেশ খেলাফত মজলিস বাউফল উপজেলা শাখা বিষয়টি নিশ্চিত করেছে। দলীয় সূত্রে জানা যায়, জনসমাবেশে আল্লামা মামুনুল হক সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিস নেতৃবৃন্দ জানান, জনসমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং এতে ১০ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা আলমগীর হোসেন বলেন, আগামীকাল ২৪ জানুয়ারি পটুয়াখালী-২ বাউফল আসনের ১০ দলীয় ঐক্যজোটের নির্বাচনী জনসমাবেশে শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক সাহেবের উপস্থিতি জনসমাবেশকে আরও প্রাণবন্ত করবে। এ জনসমাবেশের মাধ্যমে জনগণের ন্যায্য অধিকার আদায় ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে ঐক্যজোটের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

১০ দলীয় ঐক্যজোটের জনসমাবেশে বাউফলে আসছেন মামুনুল হক

আপডেট সময় : ০২:৪৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬