সংবাদ শিরোনাম :
বাউফলে আসামী গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৪:৪৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
- / ২৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
বাউফল উপজেলা পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শংকর পালকে কুপিয়ে জখম করার ঘটনায় দায়েরকৃত মামলার আসামীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে কয়েকশ নারী ও পুরুষ।
আজ রবিবার (৩০ এপ্রিল) বাউফল পৌর শহরের বাস স্ট্যান্ড সড়কে বেলা ১১ টার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উল্লেখ গত ২৩ এপ্রিল রাতে কাগুজিপুল থেকে বাড়ি যাওয়ার পথে একই ওয়ার্ডের বর্তমান কউন্সিলর হারুন মল্লিক ও তার ছেলে আরিফ মল্লিকের নেতৃত্বে ৫-৭ জন ধারালো অস্ত্র দিয়ে শংকর পালকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে জখম করে। শংকর পাল বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন আছেন।



















