সংবাদ শিরোনাম :
বাউফলের এসিল্যান্ড বদলীর আনন্দে মিষ্টি বিতরণ
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ০৭:২৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩
- / ৬৫৭ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলের সহকারী কমিশনার ভূমি’র (এসিল্যান্ড) মো. বায়জেদুর রহমানের বদলীর আনন্দে মিষ্টি বিতরণ করা হয়েছে। শুক্রবার (৭ জুলাই) বিকেল ৫ টায় বাউফল থানার সামনে মিষ্টি বিতরণ করেন কয়েকজন ব্যক্তি।
জানা গেছে, বাউফলের সদ্য বিদায়ী সহকারী কমিশনার ভূমি বায়জেদুর রহমানের বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারে অতিষ্ট ছিলো বাউফলের সাধারণ মানুষ। সম্প্রতি তার বদলীর আদেশের সংবাদে আনন্দে ভাসছে সাধারণ মানুষ। এই বদলীর সংবাদ পেয়ে আনন্দ উচ্ছাস করে বিভিন্ন শ্রেনীপেশার মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেছেন কয়েকজন ভুক্তভোগী।
ট্যাগস :
খবর বাউফল



















