ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাউফলে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বাউফলে নির্মিত হচ্ছে ‘ভালোবাসি বাউফল’ পার্ক, বাড়বে শহরের সৌন্দর বাউফলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা বাউফলে সাইকেলে সাংগঠনিক পথচলা ইউনিয়ন আমীর ও সেক্রেটারি, খুবই সাধারণ জীবনযাপন, নেই দল ও এমপির প্রতি কোনো অভিযোগ বাউফলে চোরাই দুই মহিষ উদ্ধার, ‘দাদা চোর চক্রের’ দুই সদস্য আটক WordCamp Central: WordCamp Sylhet 2026: No Swag, All Heart বাউফলের সূর্যমণি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন বিএনপি নেতা মাসুদুর রহমান বাউফলে শনিবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে WPBeginner Spotlight 29: WPVibe Passes 100,000 Users, OptinMonster MCP, and an Urgent PHP Fix বাউফলে গালাগালিকে কেন্দ্র করে নারীদের সংঘর্ষ, আহত ৩

ম্যাজিস্ট্রেটের কাছ থেকে আসামি ছিনতাই, আওয়ামী লীগ নেতা আটক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৯:০৩:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
  • / ৫৫৯ বার পড়া হয়েছে
পটুয়াখালীর বাউফলে মা ইলিশ মাছ বিক্রিরকালে  তিন জনকে আটক করে জরিমানার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বশির গাজী’র উপস্থিতিতে পুলিশের কাছ থেকে তাদের ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
 আজ শনিবার (১৪ অক্টোবর) বিকাল ৫টার দিকে উপজেলার কালিশুরি ইউনিয়নের কুমারখালী বাজারে এ ঘটনাটি ঘটেছে।
 মা ইলিশ ও আসামি ছিনিয়ে নেয়ার সাথে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে আওয়ামী লীগ নেতা মোঃ হুমায়ুন কবিরকে (৪৫) আটক করেছে পুলিশ ।
 ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও মোঃ বশির গাজী জানান, চলমান মা ইলিশ সংরক্ষন অভিযান বাস্তবায়নের লক্ষ্যে তারা নিয়মিত মাছ বাজার মনিটরিং করেন। একই ভাবে শনিবার কালিশুরির কুমারখালী মাছ বাজার পরিদর্শনে যান। এ সময় তিন ব্যবসায়ির কাছে মা ইলিশ পাওয়া গেলে তাদের আটক করা হয় এবং তাদের জরিমানার আওতায় নেয়া হয়। এ সময় হঠাৎ স্থানীয় এক ব্যক্তি এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং মাছ ও আসামিদের নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করা হয়। তবে অভিযুক্ত মাছ ব্যবসায়িদের আটক করা সম্ভব হয়নি।
 জানা গেছে, আটককৃত মোঃ হুমায়ুন কবির কালিশুরি ইউনিয়নের ৬নং ওয়ার্ড শিবপুর গ্রামের নবী আলী সরদারের ছেলে এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম
আরিচুল হক বলেন, উপজেলা নির্বাহী অফিসার এক ব্যক্তিকে থানা হেফাজতে রেখে গেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ম্যাজিস্ট্রেটের কাছ থেকে আসামি ছিনতাই, আওয়ামী লীগ নেতা আটক

আপডেট সময় : ০৯:০৩:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩