ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাউফলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা বাউফলে সাইকেলে সাংগঠনিক পথচলা ইউনিয়ন আমীর ও সেক্রেটারি, খুবই সাধারণ জীবনযাপন, নেই দল ও এমপির প্রতি কোনো অভিযোগ বাউফলে চোরাই দুই মহিষ উদ্ধার, ‘দাদা চোর চক্রের’ দুই সদস্য আটক WordCamp Central: WordCamp Sylhet 2026: No Swag, All Heart বাউফলের সূর্যমণি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন বিএনপি নেতা মাসুদুর রহমান বাউফলে শনিবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে WPBeginner Spotlight 29: WPVibe Passes 100,000 Users, OptinMonster MCP, and an Urgent PHP Fix বাউফলে গালাগালিকে কেন্দ্র করে নারীদের সংঘর্ষ, আহত ৩ WordCamp Central: WordPress Campus Connect at Presidency University: Building Skills, Exploring Careers, and Inspiring the Next Generation Open Channels FM: Who Controls Our Software, Open Channels News Week in Review

বাউফলে ঘুষ নেওয়া সেই অফিস সহায়ক বরখাস্ত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৯:০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
  • / ২৪১ বার পড়া হয়েছে
পটুয়াখালীর বাউফলে সরকারি সাপ্তাহিক ছুটির দিনে শুক্রবার অফিসে ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।এ ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের অফিস সহায়ক জামাল মোল্লাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শনিবার (২৯ ডিসেম্বর) পটুয়াখালীর ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, অফিস সহায়ক জামাল মোল্লা সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯(১) ধারা মোতাবেক ২৯ ডিসেম্বর থেকে সাময়িক বহিষ্কার করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি প্রচলিত বিধি মোতাবেক জীবনধারন বা খোরপোষের ভাতা প্রাপ্য হবেন।
ভিডিওতে দেখা যায়, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের অফিস সহায়ক জামাল মোল্লা এক ব্যাক্তিকে বলছেন দেন দেন যা দেবেন দেন ।একটা রাখছি খালি আপনারের লইগ্গা ,এইডা আপনার লইগ্গা খালি আমি করতেছি । পরিবর্তিতে দেখা যায় অপরব্যক্তি পকেট থেকে মামিব্যাগ বের করে টাকা দিচ্ছে । 
বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালীর ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. নাসির উদ্দিন বলেন, ঘুষ লেনদেনের অভিযোগে জামাল মোল্লাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত শেষে তার বিষয় বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
অভিযোগ অস্বীকার করে জামাল মোল্লা বলেন, শশুর বাড়ি এলাকার ওই শিক্ষকের থেকে তিনি ধারের টাকা ফেরত নিচ্ছিলেন। আসলে অন্য একজনের নাম ঢুকিয়ে দেয়ার জন্য তাকে খুশি করার বিষয় আলোচনা চলছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে ঘুষ নেওয়া সেই অফিস সহায়ক বরখাস্ত

আপডেট সময় : ০৯:০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪