ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে দশ জেলে আটক; পাঁচ জেলেকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:২৫:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • / ১৮২ বার পড়া হয়েছে

বাউফলের তেঁতুলিয়া নদীতে মৎস্য বিভাগ ও থানা পুলিশের যৌথ অভিযানে ১০ জেলে আটক হয়েছে।  আটক অসাধু জেলেরা নদীতে ঝাঁপ দিলেও তাদের শেষ রক্ষা হয়নি। মঙ্গলবার (৭অক্টোবর) বিকেলে তেঁতুলিয়া নদীর লালচর ও ধুলিয়া পয়েন্ট থেকে আটক হয়েছে দশজন অসাধু জেলে।

বাউফল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এমএম পারভেজের নেতৃত্বে অভিযানে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বাউফল থানা পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেছেন।

পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে সোহেল হাওলাদার (২৬), রেজাউল হাওলাদার (৩৫), রিপন ব্যাপারী (৩২), রনি (২০) ও সুমন (২১) নামের আটক ৫ জেলেকে ৩০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ শোনানো হয়েছে এবং অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ৫ সহযোগী জেলেকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে দশ জেলে আটক; পাঁচ জেলেকে অর্থদণ্ড

আপডেট সময় : ১২:২৫:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫