ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাউফলে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বাউফলে নির্মিত হচ্ছে ‘ভালোবাসি বাউফল’ পার্ক, বাড়বে শহরের সৌন্দর বাউফলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা বাউফলে সাইকেলে সাংগঠনিক পথচলা ইউনিয়ন আমীর ও সেক্রেটারি, খুবই সাধারণ জীবনযাপন, নেই দল ও এমপির প্রতি কোনো অভিযোগ বাউফলে চোরাই দুই মহিষ উদ্ধার, ‘দাদা চোর চক্রের’ দুই সদস্য আটক WordCamp Central: WordCamp Sylhet 2026: No Swag, All Heart বাউফলের সূর্যমণি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন বিএনপি নেতা মাসুদুর রহমান বাউফলে শনিবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে WPBeginner Spotlight 29: WPVibe Passes 100,000 Users, OptinMonster MCP, and an Urgent PHP Fix বাউফলে গালাগালিকে কেন্দ্র করে নারীদের সংঘর্ষ, আহত ৩

বাউফলে নুরাইনপুর বাজারে বিএনপির পথসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:১১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • / ২২১ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের নুরাইনপুর বাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনসমর্থন অর্জনের লক্ষ্যে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে এ পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য ও গণমানুষের নেতা জনাব শহীদুল আলম তালুকদার। তিনি আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বাউফল পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব শাহজাহান হাওলাদার,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদার,বাউফল উপজেলা বিএনপির সদস্য ও সহযোগী অধ্যাপক মাসুদুর রহমান,এ ছাড়াও উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পথসভায় যোগ দেন।সভায় সভাপতিত্ব করেন জনাব মোশাররফ হোসেন, সাবেক প্রধান শিক্ষক, বাউফল গার্লস হাই স্কুল।

আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে প্রচারণা জোরদার করতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে পথসভা সমাপ্ত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে নুরাইনপুর বাজারে বিএনপির পথসভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:১১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫