ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাউফলে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বাউফলে নির্মিত হচ্ছে ‘ভালোবাসি বাউফল’ পার্ক, বাড়বে শহরের সৌন্দর বাউফলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা বাউফলে সাইকেলে সাংগঠনিক পথচলা ইউনিয়ন আমীর ও সেক্রেটারি, খুবই সাধারণ জীবনযাপন, নেই দল ও এমপির প্রতি কোনো অভিযোগ বাউফলে চোরাই দুই মহিষ উদ্ধার, ‘দাদা চোর চক্রের’ দুই সদস্য আটক WordCamp Central: WordCamp Sylhet 2026: No Swag, All Heart বাউফলের সূর্যমণি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন বিএনপি নেতা মাসুদুর রহমান বাউফলে শনিবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে WPBeginner Spotlight 29: WPVibe Passes 100,000 Users, OptinMonster MCP, and an Urgent PHP Fix বাউফলে গালাগালিকে কেন্দ্র করে নারীদের সংঘর্ষ, আহত ৩

তারেক রহমানের জন্মদিনে বাউফলে ছাত্রদল নেতার স্বেচ্ছায় রক্তদান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৪২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • / ৩১৭ বার পড়া হয়েছে

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৬১তম শুভ জন্মদিন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান করেছেন পটুয়াখালী বাউফলের ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল ফাহাদ । তিনি বাউফল পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১২ টার দিকে বাউফল ইসলামিয়া ক্লিনিকে এক সিজারিয়ান রুগীকে তিনি স্বেচ্ছায় রক্তদানে অংশ নেন। 

স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা জানান, জন্মদিনকে কেন্দ্র করে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান না করে মানবিক কার্যক্রম আয়োজন করাই ছিল তাদের লক্ষ্য। এ সময় অন্যান্য নেতারাও রক্তদাতাকে উৎসাহিত করেন এবং এমন উদ্যোগকে সমাজের জন্য অনুকরণীয় বলে মন্তব্য করেন।
রক্তদানের মতো মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে তরুণ প্রজন্ম সামাজিক দায়বদ্ধতার উদাহরণ স্থাপন করছে বলে জানান উপস্থিত অনেকেই।

ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল ফাহাদ বলেন, মানবসেবা ও মানবিক কাজই আমাদের রাজনীতির মূল শক্তি। তারেক রহমান সাহেবের জন্মদিন উপলক্ষে রক্তদান করে আমি গর্বিত। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কাজে আরও বেশি তরুণকে যুক্ত করতে চাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তারেক রহমানের জন্মদিনে বাউফলে ছাত্রদল নেতার স্বেচ্ছায় রক্তদান

আপডেট সময় : ১২:৪২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫