ঢাকা ১২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অনুদান ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৪৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / ৯৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অনুদানের আওতায় উপজেলার ৫০টি অসচ্ছল পরিবারের মাঝে জনপ্রতি ১০ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

এছাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের প্রত্যেককে ঘর নির্মাণের জন্য দুই বান্ডিল টিন এবং নগদ ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বুধবার (২৯ জুলাই) দুপুর ১২টায় বাউফল উপজেলা অডিটোরিয়ামে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অনুদানের চেক বিতরণ এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঘর নির্মাণের উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আতিকুর রহমান নজরুল, জামায়াত নেতা মো. নুরুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ১০ হাজার টাকা কোনো পরিবারের জন্য বড় সহায়তা না হলেও তা তাৎক্ষণিক সংকট মোকাবিলায় কিছুটা স্বস্তি এনে দেবে। তিনি এ অনুদানের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অনুদান ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা বিতরণ

আপডেট সময় : ০৫:৪৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬