ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাউফলের সাবেক সংসদ প্রার্থী আলমগীর হুসাইনসহ পরিবারের সদস্যরা আহত, চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৪০:৫১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / ৩৭৬ বার পড়া হয়েছে

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিস পটুয়াখালী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনের প্রার্থী মো. আলমগীর হুসাইনসহ তার পরিবারের কয়েকজন সদস্য গুরুতর আহত হয়েছেন।

গত ২৯ আগস্ট (শনিবার) রাতে এ দুর্ঘটনা ঘটে। এতে আলমগীর হুসাইনের সহধর্মিণী, সন্তান ও ভগ্নিপতিসহ পরিবারের সদস্যরা আহত হন। দুর্ঘটনার তীব্রতায় গাড়ির চালক ঘটনাস্থলেই মারা যান।

নিহত চালকের মৃত্যুতে শোক প্রকাশ করে তার রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। পাশাপাশি আহত আলমগীর হুসাইন ও তার পরিবারের সদস্যদের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

তবে দুর্ঘটনাটি কোথায় ও কীভাবে ঘটেছে এবং আহতদের বর্তমানে কোথায় চিকিৎসা দেওয়া হচ্ছে এ বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাউফলের সাবেক সংসদ প্রার্থী আলমগীর হুসাইনসহ পরিবারের সদস্যরা আহত, চালকের মৃত্যু

আপডেট সময় : ১২:৪০:৫১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬